Saturday, November 16, 2024

আল-আসমাউল হুসনার মাধ্যমে আল্লাহর গায়েবী মদদ হাছিল করুন : আল্লাহর বিশেষ ৪৬ টি নাম

আল-আসমাউল হুসনা হচ্ছে আল্লাহ তা’আলার ঐ সকল পবিত্র নামসমূহ, যে নাম সমূহের উছিলায় আল্লাহ তা’আলা বান্দার দো’আ কবুল ফরমান। এই সকল নামসমূহ আল্লাহ তা’আলার বিভিন্ন গুণাবলি গুলোকে প্রকাশিত এবং প্রতিফলিত করে। এই নামসমূহের যিকির দ্বারা একজন ব্যক্তির আধ্যাত্নিক এবং পার্থিব উভয় জীবনে বিবিধ উপকার বয়ে নিয়ে আসে। আপনাদের খেদমতে আসমাউল হুসনার এমন ৪৬ টি নাম উপস্থাপন করছি যা বান্দার দো’আ কবুলের জন্য অত্যান্ত কার্যকর।

আসমাউল হুসনার ৪৬ টি নামঃ

ইয়া হান্নান ইয়া মান্নান

এই নাম দু’টি আল্লাহর রহমত এবং উদারতার ইঙ্গিত দেয়। এই নামদ্বয়ের নিয়মিত যিকির দ্বারা আল্লাহর অশেষ রহমত হাছিল হয়। 

ইয়া বাদিউস-সামাওয়াতি ওয়াল আরদ্ব

এই নামটি আল্লাহর সৃজনশীল শক্তি, ক্ষমতা এবং কুদরতকে প্রকাশ করে। এই নামের নিয়মিত যিকির দ্বারা বান্দার মধ্যে সৃজনশীলতার শক্তি বৃদ্ধি পায়। 

ইয়া জাল-জালালী ওয়াল ইকরম

এই নামটি আল্লাহর মহিমা এবং উদারতার প্রতি ইঙ্গিত প্রদান করে। এই নামের যিকির দ্বারা বান্দা মর্যাদা এবং সম্মান লাভ করে। সমাজের মধ্যে প্রসিদ্ধি লাভ করে।

ইয়া খায়রুল ওয়ারিসিন

এই নামটি আল্লাহর উত্তরাধিকারের বৈশিষ্ট্যকে প্রতিফলিত করে। এই নামের যিকির দ্বারা আল্লহ তা’আলার প্রাপ্ত নিয়ামত, টাকা-পয়সা, সহায়-সম্পত্তিকে সবকিছুকে রক্ষা করতে সহায়তা করে।

ইয়া আরহাম আর-রহিমিন

এই নামটি আল্লাহর অসীম দয়া ও রহমত কে বোঝায়। এই নামের অজিফায় আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়া যায়।

ইয়া সামিউদ-দু’আ

আল্লাহ সব কিছুই প্রত্যক্ষভাবেই শুনতে পান, এই নামটি আল্লাহর সেই গুণকেই প্রতিফলিত করে। এই নামের প্রত্যহ যিকিরের মাধ্যমে দু’আ কবুল হয়।

ইয়া আল্লাহ ইয়া আল্লাহ

এটা আল্লাহর সবচেয়ে বড় এবং মহত্ত্বপূর্ণ নাম। এই নামের উসিলায় সমস্ত দু’আ কবুল হয়।

ইয়া আলিমু ইয়া হাকিম

এই নামদ্বয় মহার আল্লাহ তা’আলার জ্ঞান ও প্রজ্ঞার গুণাবলিকে উপস্থাপন করে। এগুলো নিয়মিত অজিফা করলে বান্দার জ্ঞান ও প্রজ্ঞা বৃদ্ধি পায়।

ইয়া মালিকুল মুলক

এই নামটি আল্লাহর সার্বভৌমত্বরে বিশেষ গুণকে প্রতিফলিত করে। এটির অজিফা করার দ্বারা জাগতিক এবং আধ্যাত্মিক উভয় জাহানে আধিপত্য বিস্তার হতে থাকে।

ইয়া রহমান ইয়া রহিম

এই নামগুলো আল্লাহর অসীম করুণার পরিচয় দেয়। এগুলো পাঠ করলে আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়া যায়। বাদশাহী হাসিল হয়।

ইয়া গণি ইয়া মুগণী

এই নামযুগল আল্লাহর অসীম সম্পদশালীতার গুণকে প্রতিফলিত করে। এগুলো পাঠ করলে ধন-সম্পদ ও রিযিকে বে-শুমার বরকত হয়। বান্দা ধনী হয়ে যায়।

দু’আ এ আসমাউল হুসনা

اللهم اني اسألكَ بِأَنَّ لَكَ الْحَمْدُ لَا إِلَهَ إِلَّا أَنتَ
يا حنَّانُ يَا مَنَّانُ يَا بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَا ذَا الْجَلَالِ وَالإِكْرَامِ
يَا خَيْرَ الْوَارِثِينَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ يَا سَمِيعَ الدُّعَاءِ يَا اللهُ
يا الله يا الله يا عَلِيمُ يَا سَمِيعُ يَا عَلِيمُ يَا حَلِيمُ يَا مَالِكُ الْمُلْكِ
يا مَلِكُ يَا سَلَامُ يَا حَقُّ يَا قَدِيمُ يَا قَائِمُ يَا غَنِيُّ يَا مُحِيطُ
يَا حَكِيمُ يَا عَلِيُّ يَا قَاهِرُ يَا رَحْمنُ يَا رَحِيمُ يَا سَرِيعُ يَا كَرِيمُ
يَا مَخْفِيُّ يَا مَعْطِيُ يَا مَانِعُ يَا مِحْنُ يَا مُقْسِطُ يَا حَيُّ يَا قَيُّومُ
يَا أَحَدُ يَا صَمَدُ يَا رَبِّ يَا رَتِ يَا رَبِّ يَا وَهَّابُ يَا غَفَّارُ
يا قَرِيبُ يَا لَا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ
أَنتَ حَسْبِي وَنِعْمَ الْوَكِيلُ وَأَسْمَاءُ اللَّهِ تَعَالَى أَلَا أَعْظَمُ
الَّذِي إِذَا سُئِلَ بِهِ أَعْطَى وَإِذَا دُعِيَ بِهِ أَجَابَ اللَّهُمَّ إِنِّي
أَسْأَلُكَ بِأَنِّي أَشْهَدُ إِنَّكَ أَنتَ اللهُ لَا إِلَهَ إِلَّا أَنتَ الْأَحَدُ
الصَّمَدُ الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُؤًا أَحَدُ

এই   দু’আর উপকারিতা 

এই ৪৬টি আল আসমা উল হুসনা। আল্লাহর সুন্দর ও পবিত্র নাম। এগুলো নিয়মিত পড়া একজন ব্যক্তিকে আল্লাহ তা’আলা রহমত ও বরকত আতা ফরমান। এই নামগুলো দোয়া কবুলের চাবিকাঠি এবং এগুলোর তেলাওয়াত প্রত্যেকের জন্য অপরিসীম উপকার নিয়ে আসে।

Tuesday, November 29, 2022

গর্ভবতী মহিলাদের অতিরিক্ত বমি বন্ধ হওয়ার আমল


 যখন কোন মহিলা হামেলা বা গর্ভবতী হয় তখন তার বমি হওয়াটা স্বাভাবিক। কিন্তু অনেকের এমন হয় যে পেটে কিছুই রাখতে পারে না, এক ঢোক পানি খেলেও বমি হয়ে উঠে যায়। এমন ক্ষেত্রে সূরা কুরাইশ ২১ বার পড়ে পানিতে দম করে সেই পানি খাবে। এক বোতল পানি একবারেও খেতে পারে অথবা অল্প অল্প করে সকাল থেকে সন্ধ্যা প্রর্যন্তও খেতে পারে। এবং এই আমল টা পর পর ৭ দিন করতে হবে। ইনশা-আল্লাহ অতিরিক্ত বমি বন্ধ হয়ে যাবে।

Sunday, November 27, 2022

বদ নজর থেকে রক্ষা পাওয়ার আমল ও তদবির


 বদ নজর থেকে রক্ষা পাওয়ার জন্য হাদীস-এ-পাকের মধ্যে অনেক গুলো দো’আ এসেছে তার মধ্যে একটা নিচে দেওয়া হল। এই পদ্ধতিতে যারা আমিল তারাও কাজ নিতে পারেন এবং আম মানুষ ও কাজ নিতে পারেন। নিয়ম টা খুবই সহজ ও তরিকাও সাদা। এই তরিকায় বাবা-মা তার সন্তান কে এমনকি যদি কোন বড় মানুষেরও বদ নজর লেগে যায় সেক্ষেত্রেও পরপর তিন ‍দিন মাগরীবের নামাজের পরে এই পদ্ধতিতে দম করলে সকল বদ নজর দূর হয়ে যাবে ইনশা-আল্লাহ। এই পদ্ধতিটা রোগ বালাইয়ের জন্যও হাদিস শরীফে এসেছে এবং বদ-নজর থেকে রক্ষা পাওয়ার জন্যও এসেছে। নিচে দেওয়া তরিকায় পড়ে রোগীর ওপর দম করতে হবে। 

তরিকাঃ

এক বার সূরা ফাতেহা

এক বার আয়তুল কুরসি

চার কুল এক-এক বার (সূরা কাফিরূন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস) এবং

সাত বার ماشاء الله لا قوة الا با الله (মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লাবিল্লাহ)

Saturday, November 26, 2022

ক্যানসারের মতো রোগ থেকে শিফা পাওয়ার আমল


 ক্যানসার বা এ ধরনের সকল প্রাণঘাতি লা-ইলাজ রোগ-ব্যধি থেকে শিফা পাওয়ার জন্য সূরা আনআম এর আমল খুবই ভাল কাজ করে এবং অনেক বুর্জুগাণে দীনের অভিজ্ঞতা থেকে এসেছে। ফজরের নামাজের পরে এক বোতল পানি নিয়ে তাতে সূরা আনআম খুবই ঠান্ডা শিষ্ট ভাবে এক বার পড়ে দম করতে হবে আগে ও পরে ১১ বার দরূদে শিফার সাথে। ঐ পানি রোগী সকাল থেকে রাত প্রর্যন্ত খাবে এবং এই পানি দিয়েই তার সমস্ত ওষুধ গুলোও খাবে। এই আমল  কিছু ‍দিন চলতে থাকবে, ইনশা-আল্লাহ ক্যানসার বা এ জাতীয় মোজী আমরাজ থেকে খুব সহজে শিফা মিলবে। 

Friday, November 25, 2022

চাকুরি পাওয়ার বিশেষ অজিফা ও আমল


 যেকোন চাকুরি পাওয়ার জন্য, বিশেষ করে সেসব চাকুরি যা পাওয়ার জন্য লোকজনের ভিড়, প্রতিযোগীতা ও উত্তেজনা সবসময় লেগেই থাকে তাছাড়া এমন চাকুরি যা হাসিল করার জন্য মানুষ যেকোন কিছুই করার জন্য প্রস্তুত থাকে যেমন সরকারী চাকরী, বিসিএ পরীক্ষার প্রস্তুতি ইত্যাদির জন্য এই অজিফা। এশার নামাজের পরে “তা-হুসুলে-মুরাদ” ৫০০ বার পড়তে হবে আগে ও পরে ১১ বার দরূদ শরীফ। চাকুুরি পাওয়ার আগ পর্যন্ত ৫০০ বার এবং চাকরি হয়ে যাওয়ার পর যদি ৫০০ বার জারি রাখা সম্ভব না হয় তাহলে সর্বনিম্ন ১০০ পড়তে থাকবে। প্রমোসোনের সাথে সাথে চাকরি কায়েম থাকবে ইনশা-আল্লাহ্।

অজিফা ও আমলঃ

يا ذوالجلال والاكرام

(ইয়া জুল-জালালি ওয়াল ইকরম)

Thursday, November 24, 2022

পছন্দের বিয়ের সহজ ও বেহতেরীন এক আমল


যদি কেউ এমন চায় যে তার বিয়ের ব্যবস্থা কোন উত্তম স্থানে হোক এমন উত্তম বা ভাল স্থান যেটা সে মনে মনে কল্পনা করে, কিংবা কেউ যদি এমন চায় যে তার বিয়ে নির্দিষ্ট কোন কারো সাথে ঠিক হোক তাহলে তার উচিৎ হচ্ছে নিচের আয়াত টি আগে ও পরে কয়েক বার দরূদ শরীফের সাথে প্রতি ওয়াক্ত নামাজের পরে ২০ বার করে পড়া এবং তাওয়াব্বুজ ও তাসমিয়ার সাথে অপেক্ষা করা এবং এর ফায়সালা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। ইনশা-আল্লাহ তার মন-পছন্দ জায়গায় বিয়ের ব্যবস্থা হয়ে যাবে।  যদি সে নির্দিষ্ট কোন ব্যক্তির প্রতি খেয়াল রেখে আমল টি করে এবং সে ব্যক্তি যদি তার জন্য মুনাসিব সাবেত হয় তবে আল্লাহ চাহেন তো তার সাথে বিয়ের ব্যবস্থা হয়ে যাবে ইনশা-আল্লাহ্।

আয়াতঃ

لقد جاء كم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص علكم بالمومنين رءوف رحيم

(লা-ক্বদ যা আকুম রসুলুম মিন আনফুসিকুম আঁজিজুন আঁলাইহি মা আঁনিত্তুম হারিসুন আঁলাইকুম বিল মু’মিনিনা রউফুর রহীম)


যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সূফী অজাইফ
01951 072181

WhatsApp/ IMO/ Direct

Wednesday, November 23, 2022

সকল প্রকার ব্যথার ইলাজ ও তদবির


শরীরের কোথাও  যদি  ব্যথা থাকে সেক্ষেত্রে এই আমল খুবই ভাল এবং কার্যকারী। মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিসে এই দু’আ এবং আমল এসেছে। নিয়ম এসেছে যে, শরীরের যে খানে ব্যথা আছে সেখানে ডান হাত রেখে এই দু’আ ৭ বার পড়তে হবে। যারা আমেলীন আহবাব আছেন তারা রোগীর ব্যথার স্থানে নিজের ডান হাত রাখবেন এবং এই দু’আ পড়বেন। যদি কোন গায়রে মাহরাম এবং মহিলা হয় সেক্ষেত্রে সেই ব্যক্তি তার ডান হাত ব্যথার স্থানে রাখবে এবং আমিল ঐ ব্যথা বিষয় অনুভব করে এই দু’আ পড়বে। দিনে এক থেকে দুই বার, এই ভাবে কয়েক দিন করলে ব্যথা থেকে আরাম মিলবে ইনশাআল্লাহ্।

দু’আঃ

اعوذ بالله و قدرته من شر ما اجد واحاذر بسم الله اعوذ بعزة الله وقدرته من شر ما اجد من وجعئ هذا

(আউযুবিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররিমা আযিদু ওয়াহ-হাযিরু বিসমিল্লাহি আউযুবি ইজ্জতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররিমা আযিদু মিন ওয়ায-ই হাযা)


যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সূফী অজাইফ
01951 072181

WhatsApp/ IMO/ Direct

Thursday, May 26, 2022

লৌহ-এ-দাস্তে গায়েব (Taweez for Unseen Help)

 

    লৌহ-এ-দাস্তে গায়েব হল সেইসব মহান ফেরেশতাদের সাহায্য যা আল্লাহ রব্বুল ইজ্জত শুধুমাত্র ঐসব নির্দিষ্ট লোকদের দেন যারা এ লৌহ ব্যবহার করে। ফেরেশতাদের এই শক্তিশালী সাহায্য পেতে মানুষ তার সারা জীবন নষ্ট করে। সর্বশক্তিমান ও মহাপরাক্রমশালী আল্লাহর রহমতে যদি কেউ এই ক্ষমতার অধিকারী হয় তবে সারা জীবন সে দুনিয়ার যেকোনো কিছুর জন্যই যথেষ্ট হবে। না কোন ভয় থকবে আর না থাকবে কোন চিন্তা। এই নেয়ামতের অধিকারী হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সকল সুন্নতের পা-বন্দ হওয়া আবশ্যক। এই লৌহ বা তাবিজ বিশেষ আয়াত এবং আসমা-ই-ইলাহী দ্বারা নির্দিষ্ট তরতিব অনুযায়ী তৈরি যা অত্যন্ত সুপরিচিত এবং বড় বড় বুর্জুগানে দ্বীনের নিয়মিত আমলের মধ্যে আছে। এই লৌহ আল্লাহর হুকুমে অপচয় এবং অযথা খরচ ছাড়াই টাকা পকেটে রেখে দেয়। এমন ব্যক্তি যে অর্থ টাকা-পয়সা, ধন-সম্পদ অর্জন করতে চায় সে যেন যেকোন পরিস্থিতিতে ও প্রয়োজনে এই লোহ হাছিল করে। এই লৌহ তামার পাতের উপর খোদাই করা হয় এবং কাগজে জাফরান-আম্বার দিয়েও লেখা হয়, ২১ দিন ধরে একটি সাধারণ এবং বিশেষ আমল করে ফুঁ দিতে হয়, যেটা শুধুমাত্র এই তাবিজ দেওয়ার সময়ই জানিয়ে দেওয়া হয়। তারপর সবুজ রঙের রেশমি কাপড়ে মুড়িয়ে নিরাপদ স্থানে রেখে দিতে হয়, ইনশাআল্লাহ এতে একজন ব্যক্তি সর্বদা অর্থশালী হতে পারেন এবং সেই ব্যক্তির অর্থের বিষয়ে কখনও  কোন অসুবিধা হবে না।

যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সূফী অজাইফ
01951 072181
WhatsApp/ IMO/ Direct

Saturday, May 21, 2022

লৌহ-এ-মুশতারী (LOH-E-MUSHTARI) ধন-দৌলত, টাকা-পয়সা


  নকশ-এ-সামান বা তাবিজে সামান 8X8=64 খানার তাবিজ। এটা সিয়ারা বা গ্রহ মুশতারীর থেকে মানছুব। এর তাবিজ টা জোয়াজ-উল-জোয়াজ হয় সেজন্য এটি যদিও 64 খানার তাবিজে ভরা হয় কিন্তু এর চাল হয় সামান-এ-মোতাদল-দর। সহজ কথার 64 খানার যে নিয়মতান্ত্রিক চাল হয় এর চাল টা সেরকম নয় বরং অন্যকরম হয়। অর্থ-সম্পদ অর্জন এবং অসাধারণভাবে ধনী হওয়ার ক্ষেত্রে এই তাবিজ বা লৌহ এর কার্যকারিতা যে কারও পক্ষে জানা প্রায় অসম্ভব। কারণ এটি টাকা-পয়সা নিজের দিকে আকর্ষণের জন্য চুম্বকের মত কাজ করে। অর্থ-সম্পদ অর্জনের সাথে সাথে সাফল্য এবং জনপ্রিয়তা অর্জনের জন্য এই তাবিজ টা খুবই উপকারী এবং মোটামুটি অবিশ্বাস্য। এই তাবিজ টা মোট ৮ টা আসমাউল হুসনা দ্বারা পরিপূর্ণ এবং প্রত্যেকটাই ইসম-এ-আযম এবং এ না-চিজের ইস্তেখারাজ সূদা। এই ৮ টা আসমাউল হুসনা সকল প্রকার প্রয়োজনের জন্য সু-প্রসিদ্ধ এবং সম্পদ অর্জনের চাবিকাঠি বলে মনে করা হয়। যারা নিতে আগ্রহী হয় তাদের কে হাদিয়াতান দুটি তাবিজ দেওয়া হয় যার একটা জাফরান-আম্বার দিয়ে কাগজে লেখা হয় এবং অন্যটি মুশতারীর মনছুব ধাতবপাতে খুদাই করে লেখা হয়।

Thursday, April 14, 2022

লৌহে-শরফ-এ-জোহল Loh-e-Sharaf-e-Zohal (শনি দোষ থেকে মুক্তি তাবিজ)

 

শনি যে গ্রহ টা আছে এটার সময় কেবল কয়েক দশকে নয়, বরং জীবনে হয়ত মাত্র একবারই আসে। যেহেতু এই গ্রহটি তার রাশিচক্রের কক্ষপথ সম্পূর্ণ করতে প্রায় ২৯ বছর সময় নেয়। এই রহস্য উন্মোচক গ্রহটি যখন নিজের ঘরে আসে তখন এটি সমৃদ্ধি এবং সুখে মহিমান্বিত হয়। মর্যাদা ও মহানুভবতার জন্য, অর্থ ও ধন-সম্পদ লাভ, দূরারোগ্য ও প্রাণঘাতী রোগ দূরীকরণ, উচ্চ পদমর্যাদা অর্জন, সম্পদ-সম্পত্তি লাভ এবং মালিকানায় স্থায়ী হওয়া, পারিবারিক সম্পদ ও উত্তরাধিকারের ভারসাম্য ও প্রতিষ্ঠা, স্বামী-স্ত্রীর মধ্যে শান্তি বজায় রাখা, বিবাহবিচ্ছেদের দুর্ভাগ্যকে দূর করা, যেকোন পদমর্যাদা এবং পদবীকে উচ্চতর এবং স্থায়ী করা। এই লৌহ শরফ-এ-জোহাল (শনি তাবিজ) উপরের সমস্ত পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং শনির মূল্যবান মুহূর্ত থেকে অনেক সুবিধা নেওয়া হয়েছে যা এই গ্রহের শক্তিশালী বৈশিষ্ট্যকে উপস্থাপন করে। জোহলের মনসুবি তাবিজ মোট ৭X৭=৪৯ খানার বেশ বড় একটা তাবিজ এবং শনি তাবিজ খুব বিশেষ রূহানী শক্তির অধিকারী।

Tuesday, November 30, 2021

চেরাগ “সাজার-এ-জার” (টাকার গাছ)

     এই চেরাগ এক অনন্য রূহানী উপহার ঐসকল ব্যক্তির জন্য যাদের, আয়-ইনকাম কিন্তু খরচ খুব বেশি, টাকা-পয়সা উপার্জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বাধা-বিপত্তির সম্মুক্ষীন হতে হয়, কাজ-কারবার, ব্যবসা-বানিজ্য চলতে চলতে থেমে যায়, মাথায় ঋণের বোঝা থাকে, প্রাই সময়ই কাজ-কারবার, ব্যবসা-বানিজ্যের উপর বদ-নজরের উপস্থিতি অনুভব হয় অথবা মানুষের দুশমনির অনুভব হয়, টাকা-পয়সা মোটেও হাতে থাকে না। এগুলো সহ এই ধরনের আরও যত সমস্যা থাকতে পারে ঐ সব থেকে নিজাত পাওয়ার জন্য চেরাগ “সাজার-এ-জার” বা টাকার গাছ খুবই ভাল এটা অনেক বার প্রমানিত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ্। 

     এই চেরাগ ”ইসম বা মুসাম্মা”(যেমন নাম, তেমনই কাজ)। আমরা অনেকেই ”দস্তে-গায়েব” এর নাম শুনেছি, এটা দস্তে-গায়েব এর সবচেয়ে নিরাপদ এবং কার্যকারী আমল। এর বরকতে হাজারও মানুষ বে-বরকতি এবং অভাবের মুসিবত থেকে মুক্তি পেয়ে গেছেন। এই চেরাগ জ্বালানে ওয়ালার উপর আল্লাহ্-জাল্লাহ্ মাজদুহুর ফজলে ও করমে রহমত ও বরকতের এই ধারা সৃষ্টি হয় এবং সকল প্রকার ঋণ পরিশোধের উপয় তৈরি হয়ে যায়, এবং আল্লাহর রহমতে অভাব-অনাটন এবং অসহায়ত্বের দিন চিরতরে ঘুচে যায়। এই চেরাগ জ্বালানোর ফলে ধন-দৌলতের উপর নিযুক্ত মুয়াক্কিল গায়েবী ভাবে হাজির হন, এই মুয়াক্কিল-গণ খুবই রহম-দিল এবং খুবই নরম স্বভাবের হয়ে থাকেন। যাদের সাথে এই মুয়াক্কিল-গণ একবার পরিচিত হয়ে ভালবাসতে শুরু করেন তাদের সারা জীবনে আর কখনো অভাব-অনটন ও দুঃখ-কষ্টে পড়তে হয় না। আল্লাহর হুকুমে এই মুয়াক্কিল ফেরেশতা-গণ সকল জায়েয তরিকায় টাকা-পয়সা ও ধন-দৌলত অর্জন করতে পারার জন্য সাহায্য করতে থাকেন। এই চেরাগ জ্বালানোর নিয়ম চেরাগের সাথে দেওয়া হয় এবং বুঝিয়ে দেওয়া হয়।

যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সূফী অজাইফ
01951 072181
WhatsApp/ IMO/ Direct

 



Monday, November 29, 2021

চেরাগ-এ-মোহাব্বাত, ভালবাসার তিলিসমি চেরাগ

 চেরাগ-এ-মোহাব্বাত ভালবাসার মানুষের মনে এক বড় এবং আশ্চ্যার্য জনক প্রভাব বিস্তার করে। এর কার্যকারিতা নিচে দেওয়া হল।

  • ভালবাসার মানুষকে প্রেমে ‍দিওয়ানা বানিয়ে দেয়।
  • স্বামী-স্ত্রীর ভিতরে বিরাজমান মন-মালিন্যতা এবং পারিবারিক অশান্তির পরিপূর্ন সমাধান।
  • আত্নীয়-স্বজন যারা ভুল বুঝে দূরে সরে গেছে, রাগ করে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তাদের কে মানানোর জন্য, বোঝানোর জন্য।
  • দুই ব্যক্তির মধ্যে আপোষের জন্য, সম্পর্ক ভাল করার জন্য।
  • দুই পরিবারের মধ্যে শত্রুতা ও দুশমনি চিরতরে শেষ করার জন্য।
  • ভালবাসার মানুষের মন জয় করার জন্য।
  • ভালবাসার মানুষ দুনিয়ার যে কোনায় থাকুক না কেন, তাকে হাজির করার জন্য।
  • নিজের পছন্দের জায়গায় বিয়ে ঠিক হওয়ার জন্য।
  • ভাল জায়গায় বিয়ে ঠিক হওয়ার ক্ষেত্রে সকল প্রকার বাধা-বিপত্তি দুর করার জন্য।
  • হতে যাওয়া তালাক-কে বন্ধ করার জন্য।
  • হাসি আনন্দে ভরা মধুময় দ্যম্পত্য জীবনের জন্য।
  • ঘরের মধ্যে ঝামেলা-ফ্যসাদ, পারিবারিক কলহ, অশান্তি চিরতরে দুর করার জন্য।
  • দুনিয়ার যেকোন জায়েয ভালবাসা ও মহাব্বাত পাওয়া জন্য এবং ভালবেসে সফল হওয়ার জন্য এটা তীরের মত কাজ করে।

যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সূফী অজাইফ
01951 072181
WhatsApp/ IMO/ Direct

Monday, November 15, 2021

বাড়ি-ঘরের হিফাজত ও সুরক্ষার তাবিজ

     যেসব বাড়িতে যাদু-টোনা, জ্বীন-ভূত বা আসেবী আসরত ঘটে সে কারনে বাড়িতে কোন প্রকার শান্তি থাকেনা। প্রত্যেকে মনের ভিতরে সবসময় এক প্রকার অশান্তি এবং ভয় কাজ করে। কোন কোন ক্ষেত্রে এমন হয় যে, বাড়ির বাইরে থাকলে ভাল লাগে কিন্তু বাড়িতে আসলেই বিনা কারনে মন খারাপ হয়ে যায়।


অনেক সময় এমন হয় যে, অনেকে শত্রুতা করে ক্ষতি করে, বা কেউ ভাল থাকলে কারও বদ-নজর পড়ে যায়। এই ধরনের সমস্যার জন্য এটা খুবই শক্তিশালি একটা তাবিজ। ঘর-বাড়ি কে হিফাজত ও সুরক্ষিত রাখার জন্য এই তাবিজ ফ্রেম করে ঘরের সদর দরজার সামনে লাগানো হয়। এতে আল্লাহর রহমতে সবকিছু হেফাজত থাকে।

যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

সূফী অজাইফ
01951 072181
WhatsApp/ IMO/ Direct

Saturday, November 13, 2021

জাফ্-রি তাবিজ বা-মুয়াক্কিল (সবচেয়ে শক্তিশালী তাবিজ)

     জাফ্-রি তাবিজ ইলমে জাফরের মাধ্যমে তৈরি করা হয়। ইলমে জাফর, হযরত জাফর সাদিক রহমাতুল্লাহী আলাইহী থেকে এসেছে। হযরত জাফর সাদিক রহমাতুল্লাহী আলাইহী খুবই বড় ধরনের আল্লাহ্ওয়ালা বুজুর্গ এবং আল্লাহর অলি ছিলেন।


    ইলমে জাফরেরই খুবই শক্তিশালী এবং আছরদার তাবিজ হচ্ছে জাফ্-রি তাবিজ যেখানে ব্যক্তির নাম ও তার মায়ের নামের সাথে তার উদ্দেশ্য মোতাবেগ কুরআনের আয়াত শামিল করে সেগুলোকে আলাদা আলাদা লিখে একটি বিশেষ তরিকার মাধমে একটা তাকসির তৈরি হয় এবং এর মাধ্যমে প্রথমে রূহানী মুয়াক্কিলীন ও আওয়ান এবং শেষে এই জাফ্-রি তাবিজ তৈরি হয়। এই বিশেষ তরিকার মাধ্যমে যে সব রূহানী মুয়াক্কিলীন ও আওয়ান বের হয় সেগুলো তাবিজের চারপাশে লিখে দেওয়া হয়। ফলে যার জন্য এই তাবিজ তৈরি করা হয় তাকে সাহায্য-সহযোগীতার জন্য এই সব রূহানী মুয়াক্কিলীন ও আওয়ান পা-বন্দ্ হয়ে যায়, কারন এইসব রূহানী মুয়াক্কিলীন ও আওয়ান ঐ ব্যক্তির নাম থেকেই বের হয়। এবং যেখানে কোন বিশেষ সমস্যার কারনে সাধারন তাবিজ না কাজ করে, সেখানে এই জাফ্-রি তাবিজ বা-মুয়াক্কিল আশ্চ্যর্য ভাবে কাজ করে। আর এ জন্যই জাফ্-রি তাবিজ বা-মুয়াক্কিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তাবিজ।

যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন।

সূফী অজাইফ
01951 072181
WhatsApp/ IMO/ Direct

Tuesday, June 29, 2021

বিয়ের ব্যবস্থা হয়ে যাক


আসসালামুআলাইকুম,

আজকের এই পোষ্টটি খবই গুরুত্ত্বপূর্ন এবং ঐসব মেয়েদের জন্য যাদের অনেক চেষ্টার পরেও বিয়ের কোন সুরত পয়দা হচ্ছে না বা কেউই দেখতে আসে না। তো এর জন্য যে আমল এবং তাবিজ দেওয়া হচ্ছে সেটা নেহায়েতই আছান এবং সহজ। আমল এবং তাবিজ টা হচ্ছে, শুক্রবার ‍দিন ফজরের নামাজের পরে সূর্য  উঠার কিছুক্ষন পরে এই তাবিজ টা সাদা কাগজে জাফরান দিয়ে লিখবে এবং অন্য আরেকটা সাদা কাগজে সূরা আহযাবের ৪৫, ৪৬, ৪৭, ৪৮ এই চার টা আয়াত একই ভাবে জাফরান দিয়ে লিখবে।

লেখার পরে তাবিজ টা ছোট করে ভাজ করে প্লাস্টিক বা পলিথিনে কভার করে সবুজ কাপড়ে সেলাই করে ঐ সময়ই মেয়ে গলায় পরবে এবং আয়াত লেখা কাগজটা কোন মাদুলি, কৌটা বা ছোট কোন ডিব্বার ভিতরে ভরে ভিতরে ও বাইরে ভাল ভাবে আতর মাখিয়ে যেখানে বিবাহ যোগ্য ঐ মেয়ের নতুন বা ভাল জামা কাপড় রাখা হয় সেখানে রাখবে। শুক্রবার দিন যোহরের নামাজের পরে একবার সূরা আহযাব পড়বে আগে ও পরে কয়েকবার দরূদ শরীফ পড়বে, তারপর থেকে প্রতিদিনই একবার করে যোহর বা ফজরের পরে একবার করে সূরা আহযাব পড়তে থাকবে এটা প্রতিদিনের আমল (ফজরের পর বা যোহরের পর যেকোন একটা সময় নিদি্যষ্ট করে নিতে হবে, অর্থাত একদিন ফজরের পর বা একদিন যোহরের পর এমন যেন না হয়। সময় নির্দিষ্ট হবে) ইনশা-আল্লাহ ১৫ থেকে ২০ দিন যেতে না যেতেই মেয়েকে বিয়ের জন্য দেখতে আশা শুরু হয়ে যাবে এবং বিয়ের ব্যবস্থা হয়ে যাবে। যারা তাবিজ এবং আয়াত লিখতে পারবেন না তারা শুধু সূরা আহযাব পড়তে পারেন অনেক ফায়দা পাবেন অথবা অন্য কারও কাছ থেকে লিখে নিতে পারেন যারা তাবিজ লিখতে জানেন। আর চাইলে হাদিয়া আদায় করে আমাদের  কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। এটা খুবই পরিক্ষীত এবং অনেক বড় বড় ওলামা ও পীর মাশায়েখ দের মামূলে থাকা আমল। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন (আমীন)

সূফী অজাইফ
01951 072181
WhatsApp/ IMO

Sunday, August 9, 2020

জয়লাভ করার খাছ্ তাবিজ (Taweez Fath e Mubeen)

যে তাবিজ টা দেখছেন এটার নাম তাবিজ ফাতহে মুবিন। সুরা ফাতিহ এর মশহর ও মারফ আয়াত إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِينًا এর বিশেষ তাবিজ। এই তাবিজ তরক্কি, উন্নতি এবং বরকতের জন্যে ”নকশে্ মুসাল্লাম”-এর তরিকায় লেখা হয়। এক পাশে এই আয়াতের হরফি তাবিজ লেখা হয় এবং অন্য পাশে এই আয়াত টাকে যার প্রয়োজন তার নাম এবং তার মায়ের নামের সাথে বিশেষ এবং নির্দিষ্ট জাফরি কায়দায় মুয়াক্কিলিনদের নামের সাথে ৬৪ খানা বিশিষ্ট তাবিজে লেখা হয়। এই তাবিজের মাধ্যমে অনেক ধরনের সাহায্য আল্লাহর তরফ থেকে পাওয়া যায়। এই তাবিজের ৩ টা সবচেয়ে বড় খাছিয়াত বা বৈশিষ্ট্য হচ্ছে:

১) মামলা-মকদ্দমায় জেতার জন্য (সেটা যেমনই মামলা-মকদ্দমা হোক না কেন)

২) ছোট-বড় যেকোন ধরনের প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য, চাই সেটা বিসিএস হোক বা মেরিনে হোক অথবা খুব বড় ধরনের কোম্পানি বা প্রতিষ্ঠানের ইণ্টারভিউ হোক। মোট কথা সকল প্রকার প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কামিয়াবীর জন্য।

৩) যদি কোন বড় ধরনের কাজ বা প্রজেক্ট আটকায় যায় বা ঝুলে থাকে সেটা যে কোন কারনেই হোক না কেন। সেই প্রজেক্ট ছাড়ানোর জন্যে এবং তাতে কামিয়াবীর জন্য এই তাবিজ টা মশহুর এ যামানা বলা যায়, শ্রেষ্ঠ। এই তাবিজ টা আমাদের এখানে নির্দিষ্ট সময়ের সঠিক মুহূর্তে জাফরান ও আম্বার দিয়ে কাগেজেও লেখা হয় এবং যেমন টা আপনারা দেখছেন রূপা বা তামার পাতের উপরে খোদায় করে লেখা হয়।
যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ-
01951-072181
(Imo Message Only)

taweezandwazifa@gmail.com

 

সাত গ্রহের বিশেষ তাবিজ।

 সমস্ত কিছুতে উন্নতি এবং তরক্কি ও সকল বন্ধ হয়ে যাওয়া কাজ চালু করার জন্য (যেমন বন্ধ হয়ে যাওয়া বড় কোন প্রজেক্ট) এই তাবিজ সময়ের খুব নির্দিষ্ট মুহূর্তে আমাদের এখানে তৈরি করা হয়।
01951-072181 (Imo Message Only)

taweezandwazifa@gmail.com



Tuesday, June 16, 2020

৫ তাবিজ ওয়ালা তিলিসিম আংটি ।

আসসালামুআলাইকুম,
৫ তাবিজ ওয়ালা আংটি।
তামাম উদ্দেশ্যে সফল হওয়ার জন্য এটা একটা লা-জবাব আংটি। ৫ টা খুব গুরুত্ত্বপূর্ণ তাবিজের সমন্বয়ে এই আংটি টা সময়ের খুব নির্দিষ্ট মূহুর্তে তৈরি করা হয়। তামার ছোট ছোট পাতের উপরে খুব পরিষ্কার করে বড় দক্ষতার সাথে খুব সুন্দর করে সময়ের খুব নির্দিষ্ট মূহুর্তে আমাদের এখানে খোদায় করে লেখা হয়।
প্রথম পাতের উপরে ইসমে আযম “ইয়া আজিজ” এর নকশ্ বা তাবিজ থাকে যেটা খুব আশ্চার্য রকমের শক্তি তে পরিপূর্ণ। এটা শত্রু ও দুশমনের বিরুদ্ধে খুব ভাল কাজ করে। আল্লাহর নামের বরকতে আপনার কোন শত্রু আপনার কোন ক্ষতি করতে পারবেনা বরং আপনাকে দেখলে সে নিজে ভয় পাবে। দ্বিতীয় পাতের উপরে দরূদ শরীফের নকশ্ বা তাবিজ থাকে। আর দরূদ শরীফের তাবিজের ফজিলতের ব্যপারে কি বলার আছে, তামাম মাকছাদ হাছিলের জন্য পরিপূর্ণ । তৃতীয় পাতের উপরে সূরা বাকারার সুবিখ্যাত ফজিলত পূর্ণ ও সুউচ্চ আয়াত “ওয়া ইলাহুকুম ইহুও অহিদুন, লা-ইলাহা ইল্লাহুয়ার রহমানুর রহিম” এর নকশ্ বা তাবিজ যেটা সুনাম, সুখ্যতি এবং তামাম মাখলুক কে নিজের প্রতি আকর্ষনের জন্য ”আয়াতে আযম” বলা হয়। সারা দুনিয়া ছুটে কাছে চলে আসে। কদমের নিচে এসে ধরা দেয়। চতুর্থ পাতের উপরে আল্লাহর ইসম “ইয়া মান্নান ওয়াল ইহসান”এর নকশ্ বা তাবিজ যেটা ”দৌলত-সহরত” বা ধন-দৌলত এবং টাকা পয়সা অর্জন এক কথায় অর্থশালী হওয়ার জন্য লা-জবাব তাবিজ। এবং পঞ্চম পাতের উপরে “হরফে মুকাত্তায়াত” এর নকশ্ বা তাবিজ। এর ফজিলত বয়ান করার ব্যাপারে এক কথায় “জবান ও কলম অপারগ” এর ভিতরে হরফে নূরানী ও জমা করা আছে, তাহলে এটা হরফে নূরানীর ও তাবিজ এবং হরফে মুকাত্তায়াত এর ও এক অনন্য তাবিজ। সকল প্রকার বাধা, যাদু-কালাযাদু এবং খারাপ তদবির থেকে হিফাজত রাখে। (হরফে মুকাত্তায়াত এর একটা বিস্তারিত পোস্ট দেওয়া হবে ইনশা-আল্লাহ) এই তামাম তাবিজ গুলো ছোট পাতের উপরে খোদায় করে একটা আংটির ভিতরে ভরে উপরে আসল ইয়ামনি আকিক পাথর লাগিয়ে দেওয়া হয়। কারন ইয়ামনি আকিক এ আল্লাহ্ অনেক গুনাগুন দান করেছেন। সব কিছু মিলিয়ে এটা একটা খুব সুন্দর ভাল ও পরিপূর্ণ আংটি তৈরি হয়েছে। যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন।
01951 072181 (imo only)
taweezandwazifa@gmail.com

Sunday, June 14, 2020

তাবিজ নিবিড় ভালবাসা। An Authentic Amulet for Love

আসসালামুআলাইকুম,
যে তাবিজের ছবি টা দেখছেন এটাকে “নকশে হুব্বে শাদিদ” বা ”তাবিজ-এ-মহব্বতে শাদিদ” বলা হয়। ক্বোরআন পাকের মধে যে মহব্বত বা ভালবাসার আয়াত গুলো আছে ঐ আয়াতের বিশেষ তাবিজ এটা। এর যে তরতিব বা নিয়ম এটা হচ্ছে “জাফ্ রি” বা খুব শক্তিশালী নিয়ম বা তরতিব। এই তাবিজে 225 টি খানা বা ঘর আছে। এই তাবিজ মূলত ভালবাসার মানুষের মনকে আকর্ষন, মনকে পরিবর্তন করানোর জন্য খূব কার্যকর। যে ভালবাসে আর যাকে ভালবাসা হয় (আশেক-মাশুক) এই দুজনের নাম দিয়ে একটা খাছ্ তাকসিরি আমলের মাধ্যমে যে ”ইসমে আযম” বের হয় তার একটা বিশেষ তাবিজ এই বড় তাবিজের মধ্যখানে সামিল থাকে। আর তাদের নামের যে ”মুয়াক্কিল ফেরেশতা” বের হয় সেই মুয়াক্কিল গণের নাম তাবিজের চার পাশে লেখা হয়। (এই জন্য তাবিজের গায়ে লেখা আছে “বা-মুয়াক্কিল”) যার ফলে এর তাসির খুব বেশি হয়। এই রকম দুইটা তাবিজ দেওয়া হবে। যায়েজ উদ্দ্যেশ্যে কাউকে ভালবাসায় পাগল/অধীর করার জন্যে, পছন্দের বিয়ে, স্মামী-স্ত্রীর মধ্যে খুব গাঢ় ও গভীর ভালবাসার জন্য একটা খুব বেহতেরিন বা সেরা তাবিজ।
কিন্তু যাদের সমস্যা আরও মারাত্নক তাদের জন্য আরবি মাসের বিশেষ তারিখে বিশেষ ”চাঁর” বানানো হয় যাতে ”চার উপাদান” "Four Elements" (আগুন, হাওয়া, পানি, মাটি মজুদ থাকে। এটা বিশেষ ক্ষেত্রে।) আর আম ভাবে এই তাবিজ-ই সেরা। এটা ভালবাসার জন্য এক কথায় লা-জওয়াব।
যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন
+8801951072181 (IMO ONLY)
taweezandwazifa@gmail.com